Posts

Showing posts with the label মন্দির

হাওড়ার আমতার শ্রী রামকৃষ্ণ প্রেম বিহার আশ্রম

Image
হাওড়া জেলার আমতার খড়িয়প গ্রামে আমতা-উদয়নারায়ণপুর রোডের ধারেই এই মন্দিরটি অবস্থিত। এই মন্দির ও আশ্রমের ব্যাপারে কিছু কথা  ----------------------------------------------- এটি ছাড়াও শ্রী রামকৃষ্ণ প্রেম বিহার আশ্রমের শাখা বাংলার বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন চিড়িয়া মোড়,  গুমা (হাবড়া), নানুর ইত্যাদি। চিড়িয়া মোড়ের আশ্রমটি সম্ভবত সব থেকে পুরোনো যেটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত। আমতার এই আশ্রমটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত। প্রথমে সাড়ে ৬ বিঘা জায়গা দিয়ে শুরু হলেও ক্রমশ তা আড়ে বহরে বাড়তে বাড়তে বর্তমানে এই আশ্রমের জায়গার পরিমাণ ২০ বিঘারও বেশি। বর্তমানের এই সুদৃশ্য অপূর্ব মন্দিরটি এই বছর অর্থাৎ ২০২৫ সালের ১ মার্চ, শ্রী রামকৃষ্ণের জন্মতিথিতে উদ্বোধন করা হয়। মূল মন্দির মূল মন্দির মূল মন্দির মন্দির চত্বরে কি কি রয়েছে ------------------------------- মূল মন্দিরটি ছাড়াও এখানে রয়েছে একটি বিদ্যালয়, নাম বিদ্যার্থী ভবন। এটি ২০১০ সালে প্রতিষ্টিত, ক্লাস ১-৪ অব্দি পড়ার বন্দোবস্ত রয়েছে এখানে।  বিদ্যার্থী ভবন  এছাড়াও এই আশ্রমের বিস্তীর্ণ জমিতে রয়েছে এনাদের নিজস্ব সবজি চাষের ব্যবস্থা, গোশালা ইত্যাদি। অনেক পো...

মহানাদ/ব্রহ্মময়ী কালীবাড়ি ও মহানাদ জটেশ্বর শিবমন্দির

Image
হুগলি জেলার চুঁচুড়া সাবডিভিশনের পোলবা-দাদপুর ব্লকের মহানাদ জায়গাটি অতি প্রাচীন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) এখানে বিভিন্ন সময়ে খননকার্য চালিয়ে কুষাণ, গুপ্ত ও পাল যুগের নানান প্রত্নসামগ্রী উদ্ধার করেছে। অতীতে নাথ যোগীদের সাধনার পীঠস্থল ছিল এই জায়গা। মহানাদ/ব্রহ্মময়ী কালীবাড়ি ------------------------------- জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী ১৮৩০ সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ওনার কাঠ ও চিনির বড় ব্যবসা ছিল। স্বপ্নাদেশ পেয়ে মাকে প্রতিষ্ঠা করেন তিনি। ১৮২২ সালে মন্দির নির্মাণের কাজ শুরু হয় । ১৮৩০ সালে মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে রটন্তী কালী পূজার সময়ে মন্দিরে দক্ষিণা কালীর প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে একই ভাবে মায়ের পুজো হয়ে আসছে।  ব্রহ্মময়ী কালীবাড়ি শোনা যায়, এই মন্দির দেখেই রানি রাসমণি দক্ষিণেশ্বরে মন্দির করার অনুপ্রেরণা পান। (যদিও এই নিয়ে দ্বিমত আছে) ব্রহ্মময়ী কালীবাড়িতে মায়ের মূর্তি কষ্টি পাথর দ্বারা নির্মিত এবং মা এখানে পঞ্চমুন্ডীর আসনের ওপর বিরাজমান।  মা ব্রহ্মময়ী এখানে প্রতি অমাবস্যায় ছাগ বলি হয়। ভক্তরা যারা মানসিক করেন তারা এখানে আসেন মানসিক পূরণ করতে। মাঘ ম...

হাওড়ার ডোমজুড়ের নারনা পঞ্চানন/পঞ্চানন্দ মন্দির

Image
হাওড়া জেলার ডোমজুড় ব্লকের অন্তর্গত নারনা গ্রামে এই মন্দিরটি অবস্থিত। শোনা যায়, পঞ্চানন্দের এই মন্দিরটির বয়স নাকি পাঁচশো (মতান্তরে ৮০০) বছরেরও বেশি। গ্রামের পশ্চিম দিকে রয়েছে বিরাট এক অশ্বত্থ গাছ। তার নীচে রয়েছে নারনা পঞ্চানন দেবের মন্দির। মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে জনশ্রুতি ও ভক্তদের বিশ্বাস ------------------------------------------------------------- কথিত আছে, তুবারাম (মতান্তরে তুলারাম) ঘোষ নামে এই গ্রামের এক বাসিন্দা পঞ্চানন দেবের স্বপ্নাদেশ পেয়েছিলেন যে পাশের পুকুরে দেবতা আছেন। পরদিন সকালে তিনি পুকুরে গিয়ে দেখতে পেয়েছিলেন যে, সেখানে একটি ঘট রয়েছে। তিনি সেটিকে তুলে এনেছিলেন। কিন্তু, ঘটটিকে নিয়ে এলে কীভাবে তার পুজো করবেন, সেই ভেবে তিনি চিন্তায় পড়েছিলেন। শেষ পর্যন্ত সাত-পাঁচ ভেবে তুবারাম ঘোষ ঘটটিকে আবার পুকুরেই ফেলে দিয়েছিলেন। কথিত আছে, সেই রাতেই তুবারাম ঘোষ ফের স্বপ্নাদেশ পেয়েছিলেন। সেই স্বপ্নাদেশে বলা হয়েছিল, এক অশ্বত্থগাছ রেখে, সেই স্থানে যেন ঘটটির পুজো করা হয়। পুকুরে চাল ধুতে যাওয়ার সময় কয়েকটি চাল দিয়ে পুজো করলেই দেবতা সন্তুষ্ট হবেন। আর, দেবতার আশীর্বাদে একদিন তুবারাম ঘোষের পরি...

হাওড়ার ডোমজুড়ের নারনা কালীবাড়ি

Image
হাওড়া জেলার ডোমজুড় ব্লকের অন্তর্গত নারনা গ্রামে এই কালীবাড়ি অবস্থিত। সুপ্রাচীন এই মন্দির ২৫০ বছরেরও (মতান্তরে ৫০০) বেশি প্রাচীন।  দেবী এখানে কালী রূপে বিরাজমান, কিন্তু দেবী দুর্গা রূপেই পূজিতা হন। এই মূর্তি নাকি বানিয়েছিলেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মূর্তির শিল্পী নবীন ভাস্কর, তাই মা ভবতারিণীর মূর্তির সঙ্গে যথেষ্ট মিলও রয়েছে নারনা কালীবাড়ির মূর্তিতে।  মূল মন্দির মূল ফটক সিংহাসনে দেবতা সমাবেশ ----------------------------- একদিকে ছবিতে দেখা যাচ্ছে সিংহের উপর দাঁড়িয়ে মহিষাসুরমর্দিনী। না, দুর্গা নয় মহিষাসুরমর্দিনী হলেও তিনি কালী। অন্য দিকের ছবিতে সিংহের উপর বসে তিনি বধ করছেন হাতিকে। দেখলেই চেনা যায় জগদ্ধাত্রী হিসেবে হাতি রূপী করিন্দ্রাসুর বধের মূর্তি। এছাড়াও সিংহাসনে রয়েছেন রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, রামচন্দ্রকে কাঁধে করে হনুমান, জয়া বিজয়া, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। বিগ্রহ এত দেবতা একসঙ্গে কেন? ------------------------------ একটা সময় ছিল, এই মন্দির আর নিকটবর্তী পঞ্চানন্দ থান ছাড়া গোটা গ্রামে অন্য কোনও দেবতার পুজো নিষিদ্ধ ছিল। গ্রামবাসীদের মনে অন্য দেবতাদের পুজো করার ইচ্ছে...

হাওড়ার বেলুড় রাসবাড়ি

Image
বছর দেড়েক আগে লিখেছিলাম এটি, আজ, রাসপূর্ণিমার শুভ দিনে, এখানে নিজের ব্লগে আবার নতুন করে প্রকাশ করলাম। বেলুড় মঠের সন্নিকটে হুগলি নদীর তীরেই অবস্থিত এটি। সংক্ষিপ্ত ইতিহাস ------------------- কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত দাঁ পরিবারের নাম আপনারা সবাই শুনেছেন আশাকরি। এই পরিবারের সব থেকে বিখ্যাত ব্যক্তি হলেন স্বর্গীয় শ্রী শিবকৃষ্ণ দাঁ মহাশয়। ওনার পুত্র স্বর্গীয় শ্রী পূর্ণচন্দ্র দাঁ মহাশয় ও তাঁর মাতা স্বর্গীয়া শ্রীমতী কাদম্বিনী দাসী কর্তৃক ১৮৯০ খ্রীষ্টাব্দের জুন মাসে প্রতিষ্ঠিত (বাংলার ১২৯৭-এর ২১ জ্যৈষ্ঠ) এই মন্দির। কি কি দেখবেন ------------------ এখানে মূল আকর্ষণ শ্রীশ্রী রাধারমন জিউ-র ৪০ ফুট উঁচু নবরত্ন মন্দির। এছাড়াও এখানে রয়েছে ২৪ ফুট উঁচু ৬টি আটচালা শিবমন্দির, রাসমঞ্চ, নাটমন্দির, ভোগঘর, ক্লক টাওয়ার, নহবতখানা ইত্যাদি।  ক্লক টাওয়ার রাসমঞ্চ শিব মন্দির ও নহবতখানা নাটমন্দির মূল মন্দিরের সাথে দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দিরের সাদৃশ্য রয়েছে,যদিও উচ্চতায় কম। মন্দিরের সামনের অংশ,মেঝে,সিঁড়ি সব শ্বেতপাথরে মোড়া। মন্দিরের গর্ভগৃহে অধিস্থান করছেন শ্রী শ্রী রাধারমন জীউ।কাঠের কারুকার্যমন্ডিত সিংহাসন...

হাওড়ার আমতার উদং কালীমাতা আশ্রম

Image
গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের অন্তর্গত উদং গ্রামে একদম দামোদরের তীরেই শতাধিক বছরের পুরানো এই আশ্রমটি অবস্থিত। আশ্রম চত্বরের পরিবেশ খুবই মনোমুগ্ধকর। আশ্রম চত্বরে রাধা-গোবিন্দের মন্দির  আশ্রম চত্বরে বামদিকে রাধা-গোবিন্দের ও ডান দিকে দক্ষিণা কালীর মন্দির আশ্রম চত্বর আশ্রম চত্বর আশ্রম চত্বর আশ্রম চত্বরে কি কি দেখবেন  ---------------------------------- সব মিলিয়ে চারটি মন্দির আছে এখানে।  ১) মূল মন্দিরটি দেবী দক্ষিণা কালীর।   দক্ষিণা কালীর মন্দির দক্ষিণা কালীর বিগ্রহ ২) পূর্ব দিকে রয়েছে রাধা-গোবিন্দের মন্দির। প্রবেশদ্বারের সামনে থেকে রাধা-গোবিন্দের মন্দির রাধা-গোবিন্দের মন্দির রাধা-গোবিন্দের বিগ্রহ রাধা-গোবিন্দের মন্দিরের ভিতরে অপূর্ব শিল্পকর্ম ৩) দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে মহাদেবের মন্দির।   মহাদেবের মন্দির মহাদেবের বিগ্রহ ও শিবলিঙ্গ ৪) দক্ষিণ-পূর্বে রয়েছে শনিদেবের মন্দির। শনিদেবের মন্দির শনিদেবের বিগ্রহ গঠন শৈলীর দিক থেকে রাধা-গোবিন্দের মন্দিরটি সব থেকে বেশি কারুকার্যমন্ডিত। মন্দির চত্বরে রয়েছে একটি ছোট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। বোরিং এর মাধ্যমে জল তুলে তা পরিশোধন কর...