মহীশূর উদ্যান কলকাতা
এটি কলকাতায় কেওড়াতলা মহাশ্মশানের কাঠের ও ইলেকট্রিক চুল্লির মাঝের অংশে অবস্থিত। কি কি দেখার আছে এখানে ---------------------------------------- সুন্দর একটি উদ্যান ছাড়াও এখানে রয়েছে একটি দক্ষিণী স্থাপত্যের বিষ্ণু মন্দির ও একটি শিব মন্দির। বিষ্ণু মন্দির বিষ্ণু মূর্তি শিব মন্দির এই জায়গাটির সংক্ষিপ্ত ইতিহাস ----------------------------------------------- এই জায়গাটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মহীশূর রাজ্যের ২৩ তম মহারাজা চামারাজেন্দ্র ওয়াদিয়ারের নাম। চামারাজেন্দ্র ওয়াদিয়ার ২২ ফেব্রুয়ারি ১৮৬৩ সালে উনি মহীশূরের পুরোনো প্যালেসে জন্মগ্রহণ করেন। উনি সিংহাসনে আরোহন করেন ২৩ সেপ্টেম্বর ১৮৬৮ সালে। ২৫ মার্চ ১৮৮১ সালে উনি মহীশূর রাজ্যের সম্পূর্ণ শাসনভার লাভ করেন ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের রায়ের দৌলতে। উনি ১৮৮১ সালেই 'Mysore Representative Assembly' গঠন করেন। এটি ছিল দেশীয় ভারতে প্রথম আধুনিক, গণতান্ত্রিক আইন প্রণয়ন প্রতিষ্ঠান। ১৮৯৩ সালে স্বামী বিবেকানন্দের শিকাগো যাত্রার পৃষ্ঠপোষক ছিলেন ইনিই। তিনি নারী শিক্ষাকে প্রাধান্য দিয়েছিলেন এবং কন্নড় বাশোজ্জীবিনী স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ...