কালিম্পং সফর – পাহাড়, মেঘ আর নির্ভেজাল শান্তির খোঁজে (এপ্রিল - মে ২০২৬)
ব্যস্ত শহুরে জীবনের একঘেয়েমি কাটিয়ে কয়েক দিনের জন্য পাহাড়ে হারিয়ে যাওয়ার পরিকল্পনা অনেকদিন ধরেই ছিল। অবশেষে সেই পরিকল্পনা বাস্তব রূপ নিল। গন্তব্য – কালিম্পং, পাহাড়ের কোলে এক শান্ত, নিরিবিলি ও অপরূপ সুন্দর শহর। ট্রেন ও কালিম্পঙ পৌঁছানোর বাস --------------------------------------- আমাদের যাত্রা শুরু হয় ২৯ এপ্রিল রাতে ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনের নির্ধারিত ছাড়ার সময় ছিল রাত ৮:৩০ মিনিট। সময়মতো ট্রেন ছেড়ে দেয়, আর শুরু হয় আমাদের বহু প্রতীক্ষিত পাহাড় সফর। পরদিন, অর্থাৎ ৩০ এপ্রিল পূর্বনির্ধারিত সময় সকাল ৮:১০ মিনিটের আগেই আমরা পৌঁছে যাই শিলিগুড়ি জংশন স্টেশনে। স্টেশন থেকে প্রায় ৭ মিনিট হেঁটে পৌঁছে যাই তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। ব্রেকফাস্ট সেরে আমরা NBSTC পরিচালিত সরকারি বাসে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দিই। জনপ্রতি বাসভাড়া ছিল মাত্র ₹১১১। পাহাড়ি রাস্তার বাঁক, তিস্তা নদীর মনোমুগ্ধকর দৃশ্য আর সবুজে ঘেরা পথ—সব মিলিয়ে বাসযাত্রাটাও ছিল ভীষণ উপভোগ্য। সুন্দরী তিস্তা ফেরার দিন ছিল ২ মে। আমরা নিউ জলপাইগুড়ি (NJP) থেকে ১৩১১৬ শিয়ালদহ হামসফর এক...