Posts

Showing posts with the label হুগলি

একদিনের ছোট্ট সফরে আঁটপুর-দ্বারহট্ট-রাজবলহাট

Image
সাধারণত ইতিহাস আর টেরাকোটা এই দুটো শব্দ একসাথে শুনলেই আমাদের মনে প্রথমেই আসে বিষ্ণুপুরের কথা। কিন্তু তা তো একদম ঘরের কাছে নয় যে ইচ্ছে হলেই চলে গেলাম, তাই ভাবছিলাম যে এইরকম কোনো জায়গা যদি স্বল্পদূরত্বে অবস্থিত হতো! এরকমটা ভাবতে ভাবতেই হঠাৎ করে মাথায় এলো আঁটপুরের কথা, আর আঁটপুর যখন এলো তখন স্বাভাবিক ভাবেই পার্শ্ববর্তী দ্বারহট্ট ও রাজবলহাট প্ল্যানের অন্তর্ভুক্ত হয়েই যায়। অতএব ৯মার্চ, ২০২৫ সকালে আমার দুই চাকার পক্ষীরাজে চেপে বেরিয়ে পড়লাম এই তিন জায়গার উদ্দ্যেশ্যে। এদিন যা যা দেখলাম  (ক্রমানুসারে) --------------------------------------- আঁটপুর --------- ১) আঁটপুর রামকৃষ্ণ মঠ (সকাল ১১:৩০ থেকে দুপুর ৩:৩০ অব্দি বন্ধ) ও সংলগ্ন নরেন্দ্র সরোবর   মূল উপাসনালয় মূল উপাসনালয়ের ভিতরে দূর্গা ও ধুনি মণ্ডপ স্বামী প্রেমানন্দের (বাবুরাম) বংশের লক্ষীনারায়ণ মন্দির ধুনি মণ্ডপের ভিতরে স্বামীজীর কক্ষ মা সারদার কক্ষ নরেন্দ্র সরোবর ২) শ্যামের পাট   শ্রী শ্রী পরমেশ্বরদাস ঠাকুরের শ্রীপাট শ্রীপাটের বিগ্রহ শ্রী শ্রী পরমেশ্বরদাস ঠাকুরের সমাধি দ্বারহট্ট -------- ৩) শ্রী শ্রী দ্বারিকা চন্ডী মাতার মন্দির শ্...

মহানাদ/ব্রহ্মময়ী কালীবাড়ি ও মহানাদ জটেশ্বর শিবমন্দির

Image
হুগলি জেলার চুঁচুড়া সাবডিভিশনের পোলবা-দাদপুর ব্লকের মহানাদ জায়গাটি অতি প্রাচীন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) এখানে বিভিন্ন সময়ে খননকার্য চালিয়ে কুষাণ, গুপ্ত ও পাল যুগের নানান প্রত্নসামগ্রী উদ্ধার করেছে। অতীতে নাথ যোগীদের সাধনার পীঠস্থল ছিল এই জায়গা। মহানাদ/ব্রহ্মময়ী কালীবাড়ি ------------------------------- জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী ১৮৩০ সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ওনার কাঠ ও চিনির বড় ব্যবসা ছিল। স্বপ্নাদেশ পেয়ে মাকে প্রতিষ্ঠা করেন তিনি। ১৮২২ সালে মন্দির নির্মাণের কাজ শুরু হয় । ১৮৩০ সালে মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে রটন্তী কালী পূজার সময়ে মন্দিরে দক্ষিণা কালীর প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে একই ভাবে মায়ের পুজো হয়ে আসছে।  ব্রহ্মময়ী কালীবাড়ি শোনা যায়, এই মন্দির দেখেই রানি রাসমণি দক্ষিণেশ্বরে মন্দির করার অনুপ্রেরণা পান। (যদিও এই নিয়ে দ্বিমত আছে) ব্রহ্মময়ী কালীবাড়িতে মায়ের মূর্তি কষ্টি পাথর দ্বারা নির্মিত এবং মা এখানে পঞ্চমুন্ডীর আসনের ওপর বিরাজমান।  মা ব্রহ্মময়ী এখানে প্রতি অমাবস্যায় ছাগ বলি হয়। ভক্তরা যারা মানসিক করেন তারা এখানে আসেন মানসিক পূরণ করতে। মাঘ ম...

একদিনের ছোট্ট সফরে রিষড়া-কোন্নগর-শ্রীরামপুর

Image
দূরে কোথাও এবার শীতকালে আর যাওয়া হয়নি, তাই ধারে কাছের জায়গা খুঁজতে গিয়ে মনে হলো হুগলির কয়েকটি জায়গায় যাওয়ার কথা, অতএব সেইমতো গত ১৫ ডিসেম্বর সকাল সকাল বেরিয়ে পড়লাম এই কটি জায়গার উদ্দ্যেশ্যে।  ট্রেন ------ আমি সফর শুরু করেছিলাম রিষড়া থেকে, এই লাইনে প্রচুর ট্রেন রয়েছে। আমি আলাদা করে কোনো ট্রেনের কথা উল্লেখ করছিনা। যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। হাওড়ায় ফেরার ট্রেন ধরেছিলাম শ্রীরামপুর স্টেশন থেকে।      এদিন যা যা দেখলাম  (ক্রমানুসারে) ---------------------------------------- রিষড়া স্টেশন থেকে পায়ে হেঁটে পৌঁছে গিয়েছিলাম, ১) শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্দির   মূল মন্দির মূল মন্দির মন্দির চত্বরে প্রেমঘনানন্দ স্মৃতি ভবন মূল মন্দিরের ভিতরে মূল মন্দিরের ভিতরে উপাসনাকক্ষ আশ্রম চত্বরে থাকা মায়ের মন্দিরের বিগ্রহ এরপর এখান থেকে হেঁটে গিয়েছিলাম জিটি রোড অব্দি, সেখান থেকে ১০ টাকা ভাড়া দিয়ে টোটোয় চড়ে গিয়েছিলাম বাঙ্গুর পার্ক স্টপেজে, নেমেছিলাম জিটি রোডেই, সেখান থেকে হেঁটে গিয়েছিলাম, ২) সিদ্ধেশ্বরী কালী মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির সিদ্ধেশ্বরী কালীমা মন্দিরের শিব লিঙ্গ এরপর...