Posts

Showing posts from March, 2026

দীঘা ডায়েরি: কিছু মুহূর্ত, কিছু স্মৃতি (ডিসেম্বর ২০২৫)

Image
এই দীঘা ভ্রমণের পরিকল্পনাটা হঠাৎ করে নয়। অনেকদিন ধরেই মনে একটা ইচ্ছে জমে ছিল—নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন। সেই ইচ্ছাকেই সামনে রেখে অবশেষে ঘুরে এলাম দীঘা থেকে ২ রাত ৩ দিনের এই ছোট্ট প্রোগ্রামে। দীঘা এতো কাছে হওয়া সত্ত্বেও এযাবৎ এটি ছিল আমার দ্বিতীয় বারের জন্য দীঘা ভ্রমণ। এর আগে দীঘা গিয়েছিলাম প্রায় ২২ বছর আগে, যার আর সেরকম কিছু আজ আর মনে নেই।  নিউ দীঘা সমুদ্র সৈকতে সূর্যোদয় ট্রেন ----- ১৩ ডিসেম্বর সকাল ৬:৪৫ এর ১২৮৫৭ তাম্রলিপ্ত এক্সপ্রেসে যাত্রা শুরু। ১৫ ডিসেম্বর সকাল ১০:৩৫ এর ১২৮৫৮ তাম্রলিপ্ত এক্সপ্রেসে বাড়ি ফেরা। এদিন ট্রেন ৫ ঘন্টারও পরে দুপুর প্রায় ৩:৩৫/৪০ নাগাদ দীঘা থেকে ছেড়েছিলো। হোটেল ও রুম ট্যারিফ  -------------------------- আমরা ছিলাম দীঘা স্টেশন থেকে মাত্র ৩৫০ মিটার দূরে মেইন রোডের ওপরেই অবস্থিত 'Hotel Park Point' এ। আমি রুম (Super Deluxe Room) বুক করেছিলাম Agoda অ্যাপ থেকে, সাথে ২ দিনের ব্রেকফাস্ট জুড়েছিলাম, সব মিলিয়ে টোটাল ৪৯৫০ টাকা লেগেছে আমাদের। এনাদের নিজস্সো রেস্তোরাঁ রয়েছে, যেখানে সবরকমের খাবার দাবার পাওয়া যায়, তবে দাম একটু বেশির দিকে।  ব্রেকফাস্ট ব্যুফে ...