হাওড়ার বেলুড় রাসবাড়ি
বছর দেড়েক আগে লিখেছিলাম এটি, আজ, রাসপূর্ণিমার শুভ দিনে, এখানে নিজের ব্লগে আবার নতুন করে প্রকাশ করলাম। বেলুড় মঠের সন্নিকটে হুগলি নদীর তীরেই অবস্থিত এটি।
সংক্ষিপ্ত ইতিহাস
-------------------
কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত দাঁ পরিবারের নাম আপনারা সবাই শুনেছেন আশাকরি। এই পরিবারের সব থেকে বিখ্যাত ব্যক্তি হলেন স্বর্গীয় শ্রী শিবকৃষ্ণ দাঁ মহাশয়। ওনার পুত্র স্বর্গীয় শ্রী পূর্ণচন্দ্র দাঁ মহাশয় ও তাঁর মাতা স্বর্গীয়া শ্রীমতী কাদম্বিনী দাসী কর্তৃক ১৮৯০ খ্রীষ্টাব্দের জুন মাসে প্রতিষ্ঠিত (বাংলার ১২৯৭-এর ২১ জ্যৈষ্ঠ) এই মন্দির।
কি কি দেখবেন
------------------
এখানে মূল আকর্ষণ শ্রীশ্রী রাধারমন জিউ-র ৪০ ফুট উঁচু নবরত্ন মন্দির। এছাড়াও এখানে রয়েছে ২৪ ফুট উঁচু ৬টি আটচালা শিবমন্দির, রাসমঞ্চ, নাটমন্দির, ভোগঘর, ক্লক টাওয়ার, নহবতখানা ইত্যাদি।
![]() |
| ক্লক টাওয়ার |
![]() |
| রাসমঞ্চ |
![]() |
| শিব মন্দির ও নহবতখানা |
![]() |
| নাটমন্দির |
মূল মন্দিরের সাথে দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দিরের সাদৃশ্য রয়েছে,যদিও উচ্চতায় কম। মন্দিরের সামনের অংশ,মেঝে,সিঁড়ি সব শ্বেতপাথরে মোড়া। মন্দিরের গর্ভগৃহে অধিস্থান করছেন শ্রী শ্রী রাধারমন জীউ।কাঠের কারুকার্যমন্ডিত সিংহাসনের উপরে রয়েছে রূপার সিংহাসন আর সেই রূপার সিংহাসনের উপরেই বিরাজমান অষ্টধাতুর রাধা আর কালো কষ্ঠিপাথরের কৃষ্ণের মূর্তি। এছাড়াও সিংহাসনে রয়েছে শালিগ্রাম শিলা আর চারখানা ছোট বড়ো গোপালের মূর্তি।
![]() |
| মূল মন্দির |
![]() |
| মূল রাধা-কৃষ্ণের মূর্তি |
![]() |
| রাসমঞ্চের ভিতরে |
ক্লক টাওয়ারটিতে ইন্দো-ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়া দেখা যায়, এটি নদীর তীর ও মূল মন্দিরের মাঝে রয়েছে, এটি ১২টি করিন্থিয়ান স্তম্ভের উপর নির্মিত যার উপরে সুন্দর ফুলের নকশা রয়েছে।
এই রাসবাড়িতে পঞ্চম দোলযাত্রা এবং রাস পূর্ণিমাতে শ্রী শ্রী রাধারমণ জীউয়ের রাসযাত্রা আজও খুবই ধুমধাম সহকারে পালিত হয়। এছাড়া জন্মাষ্টমীর দিনও এখানে খুব ভিড় হয়।
![]() |
| শিব লিঙ্গ |
সময়
------
সকালে ৬:৩০ থেকে ৯:৩০ অব্দি আবার বিকেলে ৪টে থেকে সন্ধ্যা ৬টা অব্দি মন্দির খোলা থাকে।
![]() |
| মন্দির সংলগ্ন নদীর ঘাট |
পার্কিং
-------
বাইক/স্কুটি নিয়ে গেলে মূল গেটের সামনে রাখতে পারেন, তবে সামনের রাস্তা খুব একটা প্রশস্ত নয়। চার চাকা রাখার জায়গা নেই।
কি ভাবে যাবেন
------------------
হাওড়া স্টেশন/ময়দান থেকে বেলুড়মঠের সামনে দিয়ে বালি যাবে যে বাস, তাতে চড়ে রাসবাড়ী/লালবাবা কলেজ স্টপেজে নেমে হাঁটা পথ।
এটি যেহেতু বেলুড় মঠের একদম পাশেই অবস্থিত তাই আপনারা চাইলে দক্ষিনেশ্বর বা বরানগরের কুঠি ঘাট থেকে লঞ্চ ধরে এপারে বেলুড়ে এসে হাঁটা পথে বা টোটোয় এখানে পৌঁছতে পারেন।
গুগল ম্যাপে 'Rashbari' লিখে সার্চ করলে সঠিক লোকেশন পেয়ে যাবেন।
#howrah #belur #belurrashbari #westbengal #westbengaltourism









Comments
Post a Comment