Posts

Showing posts from November, 2026

বাংলার বিস্মৃত ইতিহাসের সন্ধানে: একদিনে মোগলমারি বৌদ্ধ মহাবিহার ও কুরুমবেড়া দুর্গ ভ্রমণ

Image
পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে এমন অসংখ্য ঐতিহাসিক নিদর্শন, যেগুলির সঙ্গে জড়িয়ে আছে বাংলার সমৃদ্ধ অতীত। অথচ সেগুলির অনেক কিছুই আজও সাধারণ মানুষের কাছে বেশ অপরিচিত। রাজপ্রাসাদ, মন্দির কিংবা পরিচিত পর্যটনকেন্দ্রের বাইরে এমন কিছু জায়গা রয়েছে, যেগুলি আমাদের ইতিহাসের এক একটি হারিয়ে যাওয়া অধ্যায়ের সাক্ষ্য বহন করে চলেছে। এমনই দুটি ঐতিহাসিক স্থান হল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এলাকার মোগলমারি বৌদ্ধ মহাবিহার এবং কেশিয়াড়ির গগনেশ্বর গ্রামের কুরুমবেড়া দুর্গ । একদিকে রয়েছে প্রাচীন বাংলায় বৌদ্ধধর্মের প্রসার, শিক্ষা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, অন্যদিকে রয়েছে মধ্যযুগীয় ওড়িশার গজপতি রাজবংশের স্থাপত্য এবং পরবর্তী মুঘল আমলের সংযোজনের এক অনন্য নিদর্শন। দীর্ঘদিন ধরেই এই দুটি জায়গা আমার ভ্রমণের উইশলিস্টে ছিল। অবশেষে গত ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, একদিনের জন্য বেরিয়ে পড়লাম বাংলার এই বিস্মৃত ইতিহাসের সন্ধানে। এই ব্লগে তুলে ধরব আমার যাত্রাপথ, যাতায়াতের খরচ, দুই ঐতিহাসিক স্থানের ইতিহাস ও গুরুত্ব এবং ভবিষ্যতে যাঁরা এই সার্কিটে ভ্রমণের পরিকল্পনা করবেন তাঁদের জন...